• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:০৯:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রামপালে নদীতে ডুবে নিখোঁজ তৃতীয় শ্রেণির ছাত্র শাওন

১২ মে ২০২৪ সকাল ১১:৩২:৩৪

রামপালে নদীতে ডুবে নিখোঁজ তৃতীয় শ্রেণির ছাত্র শাওন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালের দাউদখালী নদীতে গোসল করতে নেমে শাওন সরকার (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

Ad

সে উপজেলার গোবিন্দপুর গ্রামের মালো পাড়ার রতন সরকারের ছেলে। নিখোঁজ শাওন সরকার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।

Ad
Ad

খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, রামপাল থানা পুলিশ ও রামপাল ফায়ারসার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড জানান, ১১ মে শনিবার দুপুর দেড়টার সময় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাউদখালী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় তৃতীয় শ্রেণীর ছাত্র শাওন সরকার। তার বন্ধুরা গোসল করে চলে আসার সময় দেখতে পায় শাওন নেই। পরে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

এদিকে সন্তানকে খুঁজে না পেয়ে শিশু শাওনের পরিবারে চলছে শোকের মাতম। এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার সন্ধ্যা ৬টায়ও ফায়ারসার্ভিসের ডুবুরী দল নিখোঁজ শিশুকে উদ্ধার করতে পারেনি।

তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন রামপালের ফায়ার লিডার আবু জাফর সিদ্দিক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





Follow Us