• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৩:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে বৈদ্যুতিক আগুনে শতাধিক ঘরবাড়ি-মার্কেট ছাই

১৬ মে ২০২৪ দুপুর ০১:৪২:১২

গাজীপুরে বৈদ্যুতিক আগুনে শতাধিক ঘরবাড়ি-মার্কেট ছাই

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরীর ভোগরা গরুকাটা ব্রিজ এলাকায় কয়েকটি মার্কেট, মুদি দোকান ও শতাধিক টিনশেড রুমে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে রাজু মিয়া নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

Ad

১৫ মে বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে।

Ad
Ad

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী বলেন, ভোগরা গরুকাটা এলাকায় রাত পৌনে ৩টার দিকে হঠাৎ টিনশেডের একটি ঘরে আগুন লাগে। এ সময় বাসার সবাই ঘুমিয়ে ছিল। পরে কয়েকজনের ডাক চিৎকারে সবাই বের হয়ে যায়। মার্কেট বাসাবাড়ি পাশাপাশি থাকায় আগুন দ্রুত অন্যান্য রুমে ও মার্কেটে ছড়িয়ে পরে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের ৫টি ইউনিট কাজ করে ৪টার দিকে নিয়ন্ত্রণ করে। তবে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয় সকাল ৬টার দিকে। আগুন নিয়ন্ত্রণে আসলেও মার্কেটের দোকান, মুদি মালামাল, শতাধিক টিনসেড রুমের আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা বলেন, আমরা রাত ৩টায় খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করি৷ ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

তিনি আরও জানান, বাসাবাড়িতে আগুন লাগায় লেপ, তোশক, ফ্রিজ, আসবাবপত্র, মুদি মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় একজন আহত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us