• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৮:২৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

রাজানগর উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি রাবেয়া নির্বাচিত

২০ মে ২০২৪ সকাল ১১:২৯:৫৯

রাজানগর উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি রাবেয়া নির্বাচিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর-সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মানবাধিকার কর্মী রাবেয়া হোসেন।

১৯ মে রোববার বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বিদ্যালয়ের দাতা সদস্য, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও সংরক্ষিত নারী প্রতিনিধিসহ
মোট ৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন।

এর মধ্যে ৬ জন ভোটার রাবেয়াকে সমর্থন করায় তিনি নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণের সময় নির্বাহী অফিসারের কক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভুইঁয়া, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, মানবাধিকার কর্মী এম এ কাইয়ুমসহ অন্যান্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us