• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:২৯:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটির ৩ উপজেলায় নির্বাচিত হলেন যারা

২২ মে ২০২৪ দুপুর ১২:৪৭:৪৭

রাঙামাটির ৩ উপজেলায় নির্বাচিত হলেন যারা

রাঙামাটি প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রাঙামাটির তিনটি উপজেলার মধ্যে কাপ্তাই ও রাজস্থলীতে আওয়ামী লীগ এবং অপর উপজেলা বিলাইছড়িতে আঞ্চলিক দল জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত প্রার্থী বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Ad

কাপ্তাইয়ে মো. নাছির উদ্দিন, রাজস্থলীতে উবাচ মারমা এবং বিলাইছড়িতে বীরোত্তম তঞ্চঙ্গ্যা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

Ad
Ad

কাপ্তাই উপজেলায় মো. নাছির উদ্দিন (আওয়ামী যুবলীগ) পেয়েছেন ৭ হাজার ৩শ’ ৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম বেবী (আওয়ামী লীগ) পেয়েছেন ৬ হাজার ৯শ’ ৭৩ ভোট। রাজস্থলীতে উবাচ মারমা (আওয়ামী লীগ) প্রার্থী পেয়েছেন ৭ হাজার ৭৫ ভোট, তার নিকটতম প্রার্থী রিয়াজ উদ্দিন রানা পেয়েছেন ২ হাজার ১৮ ভোট। অপরদিকে বিলাইছড়িতে বীরোত্তম তঞ্চঙ্গ্যা (জেএসএস) পেয়েছেন ৬ হাজার ৭০৪ ভোট, তার নিকটতম প্রার্থী (আওয়ামী লীগ) অভিলাস তঞ্চঙ্গা পেয়েছেন ৪ হাজার ৮শ’ ২৯ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাপ্তাইয়ে সুইপ্র মারমা ও বিউটি হোসেন (নারী), বিলাইছড়িতে বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা ও সুদীপ্তা তঞ্চঙ্গ্যা (নারী) এবং রাজস্থলীতে (বিনা ভোটে) হারাধন কর্মকার ও গৌতমী খিয়াং (নারী)।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us