• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২০:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মধুপুরে সমলয় চাষে কম্বাইন হারভেস্টারে ধান কাটার উদ্বোধন

২৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৫৬:০৭

মধুপুরে সমলয় চাষে কম্বাইন হারভেস্টারে ধান কাটার উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: এক জমিতে অধিক ফসল। তেল জাতীয় ফসলের চাষ বৃদ্ধি। স্বল্প জীবনকালিন ফসল চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে এক সাথে একই জাতের ধান চাষ করার পরপরই উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করার জন্য টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে সমলয় চাষাবাদ পদ্ধতি। চলতি বছর রবি মৌসুমে নরকোনা বিলে স্বল্প জীবনকালের হাইব্রিড জাতের ধান চাষের মধ্যে দিয়ে শুরু হয়েছে সমলয় চাষাবাদ পদ্ধতি।

Ad

রবি বোরো মৌসুমে সমলয় চাষাবাদ পদ্ধতিতে রোপণ করা স্বল্প জীবনকালের ব্রি-ধান কাটা শুরু করেছে কৃষকরা। ২৩ মে বৃহস্পতিবার বিকেলে মধুপুর পৌরসভার নরকোনা গ্রামে এক সাথে একই জাতের ধান রোপণের পর কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে ধানকাটা উৎসবের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।

Ad
Ad

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, মধুপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমিনূর রাত্রি, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম রাজি, তাপস কুমার সরকার প্রমুখ।

সমলয় চাষাবাদ পদ্ধতির ফলে এক জমিতে বছরে অধিক ফসল পাচ্ছে কৃষকরা। স্বল্প জীবনকালের ব্রি জাতের বোরো ধান কাটার পর স্বল্প জীবনকালের আমন চাষ করে চাষের সুযোগ পাচ্ছেন কৃষকরা।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা ষাকুরা নাম্মী জানান, ব্রি- স্বল্প জীবনকালের এ ধান কাটার পর আমন চাষের অলস সময়ে জমিতে সরিষা চাষের পর সহজেই বোরো চাষ করা যায়। এতে আমন বোরো মধ্য সময়ে বাড়তি ফসল সরিষা পাওয়া যায়। নরকোনা গ্রামে সমলয় চাষাবাদে কৃষক এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা এ কর্মকর্তার। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us