• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১২:১৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

গুরুদাসপুরে মনোয়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

২ জুন ২০২৪ বিকাল ০৪:৩৩:৫৪

গুরুদাসপুরে মনোয়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বে মনোয়ার হোসেন (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি হায়দার আলীকে গ্রেফতার করেছে র‌্যাব।

১ জুন শনিবার দিবাগত গভীর রাতে মেহেরপুর জেলার গাংনি উত্তর পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, জমি নিয়ে দ্বন্দ্বে গত ২৩ মে বিকেলে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে ওই হত্যাকণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনই মামলার এক আসামিকে গ্রেফতার করা হলেও প্রধান আসামি হায়দার গা ঢাকা দিয়েছিলেন। এর পর থেকে আসামিকে গ্রেফতারের জোর ততপরতা চালায় র‌্যাব। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের প্রেক্ষিতে শনিবার দিবাগত গভীর রাতে মেহেরপুর জেলার গাংনি উত্তর পাড়া থেকে হায়দারকে গ্রেফতার করা হয়।

নিহত মনোয়ার এবং আসামিরা গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের বাসিন্দা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us