• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:১৪:০৪ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

৩ জুন ২০২৪ সকাল ০৮:৫৬:৪৩

মৌলভীবাজারে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় গাছ থেকে পড়ে রেনু মিয়া (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

২ জুন রোববার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে এ ঘটনা ঘটে।

তিনি ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যান কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম।

তিনি বলেন, নিত্যদিনের মতো রোববার সকালে ভেলকুমা পুঞ্জিতে কাজে যান রেনু মিয়া। দুপুরে পুঞ্জির একটি গাছের ডালপালা কাটতে তিনি গাছের উপরে উঠেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫



Follow Us