• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৫:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে চলছে দুই উপজেলায় নির্বাচন

৫ জুন ২০২৪ সকাল ১১:৫৬:১৫

ফরিদপুরে চলছে দুই উপজেলায় নির্বাচন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলে ও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে।  

Ad

আজ ৫ জুন বুধবার এই দুই উপজেলার ১১৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে চলবে।

Ad
Ad

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় ১৪ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে বোয়ালমারীতে ৭৮টি ও আলফাডাঙ্গা উপজেলায় ৪০টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

শেষ ধাপে দুই উপজেলায় একজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ ৩ লাখ ৭ হাজার ১৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রামানন্দ পাল জানান, জেলার দুটি উপজেলা ১১৮টি কেন্দ্রে ৩ লাখ ৭ হাজার ১৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীন র‌্যাব, বিজিবিসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। কেন্দ্রে পুলিশসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us