• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৮:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় ৪০০ প্রান্তিক কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ

৭ জুন ২০২৪ সকাল ০৯:৪৪:০৯

ভাঙ্গায় ৪০০ প্রান্তিক কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ৪০০ জন প্রান্তিক কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ করা  হয়েছে।

Ad

৬ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে প্রতি কৃষকের জন্য ৫টি করে মোট ২ হাজার নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।  

Ad
Ad

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংসু দাসের সার্বিক তত্তাবধানে নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।

এছাড়া সমাজ সেবা কর্মকর্তা মোমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, সমবায় কর্মকর্তা সজল শাখারিসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সুবিধাভোগী, ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us