• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১২:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৪ জুন ২০২৪ দুপুর ০২:৫২:০৮

লালমনিরহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ইউপি সদস্য আশরাফ আলীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলেছেন এক নারী। শুক্রবার ১৪ জুন দুপুরে লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত।

Ad

এর আগে ১৩ জুন বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন ওই ভুক্তভোগী নারী। আশরাফ আলী ওই উপজেলার নওদাবাস ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। সে পূর্ব নওদাবাস এলাকার কাশেম আলীর ছেলে।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানা যায়, ৭ জুন তারিখে রাত আনুমানিক ৮টায় ভুক্তভোগী ওই নারী বাড়ির টিউবওয়েল পাড়ে আসেন। সে সময় তার অজান্তে অভিযুক্ত আশরাফ তার পিছনে এসে দাঁড়ায়। এরপর ভুক্তভোগী ওই নারী দাঁড়িয়ে পিছনে তাকে দেখে দৌড়ে ঘরের ভিতরে যান।

এ সময় ইউপি সদস্য আশরাফ তাঁর পিছু নেয় এবং ঘরের ভিতর ঢুকে পরে। এরপর সে ভুক্তভোগীকে দস্তাদস্তি করে জোর করে জড়িয়ে ধরে ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই নারীর ডাক চিৎকার শুরু করলে আশরাফ সেখান থেকে সটকে পালিয়ে পড়েন।

ভুক্তভোগী ওই নারী সংবাদমাধ্যমকে জানান, ঘটনার পর থেকে ইউপি সদস্য থানায় লিখিত অভিযোগ না দিতে বিভিন্ন লোক দিয়ে চাপ দেন। এছাড়াও বিভিন্নভাবে  হুমকি দেওয়া হয়েছে। এখনো সে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত ওই ইউপি সদস্য আশরাফ আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি কিছু জানি না । আমার বিরুদ্ধে কে অভিযোগ করলো, কেন করলো জানি না। আপনার কাছেই প্রথম শুনলাম। এটা মিথ্যা ও বানোয়াট বলেও দাবি জানায় সে। এরপর ফোন কলটি কেটে দেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us