• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১৩:৪৬ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে বজ্রপাতে ২টি গবাদিপশুর মৃত্যু, আহত শিশু

১৯ জুন ২০২৪ বিকাল ০৩:৩২:৫১

রাঙ্গাবালীতে বজ্রপাতে ২টি গবাদিপশুর মৃত্যু, আহত শিশু

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতের ঘটনায় দুইটি গৃহপালিত পশুর (গরু) মৃত্যু হয়েছে। বজ্রপাতের বিকট শব্দে আহত হয়েছে এক শিশু।

১৯ জুন বুধবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে ঘটনাটি ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গাবালীর  চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নামজুল হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাত থেকে বৃষ্টি ঝরছিল। বুধবার সকালে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এই বজ্রপাতে গ্রামের আক্কাস মৃধার মালিকানাধীন দুইটি গরু মারা যায়। গৃহস্থ আক্কাসের বাড়ির সামনেই গরু দুইটি বাঁধা ছিল।

একই সময় বজ্রপাতের বিকট শব্দে তার ১০ বছর বয়সী কন্যা শিশু জান্নাতুল গুরুতর অসুস্থ হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে  পাঠানোর প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১




Follow Us