• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৬:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাতপাকে বাঁধার প্রতিশ্রুতি ভঙ্গ, থানায় ধর্ষণ মামলা

২২ জুন ২০২৪ সকাল ১১:৩৮:২৮

সাতপাকে বাঁধার প্রতিশ্রুতি ভঙ্গ, থানায় ধর্ষণ মামলা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে বাড়িতে ডেকে সাতপাকে বাঁধার প্রতিশ্রুতি ভঙ্গ করায় সুফদেব কুমার (২৪) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী।

Ad

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৩ দিন অবস্থানের পর ১৯ জুন বুধবার দিবাগত রাতে ভুক্তভোগী  নারী বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

Ad
Ad

প্রেমিক সুফদেব কুমার উপজেলার পেঁচিবাড়ি গ্রামের নারায়ন চন্দ্র মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা। প্রায় এক বছর আগে বিদ্যুৎস্পর্শে তার স্বামীর মৃত্যু হয়। এ অবস্থায় চার মাস আগে প্রতিবেশী সুফদেব কুমারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে ২ জুন দুপুরের দিকে পেঁচিবাড়ি বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করে সুফদেব।

পরবর্তীতে সাতপাকে বাঁধার প্রতিশ্রুতি দিয়ে সুফদেব তার প্রেমিকাকে তাদের বাড়িতে আসতে বলে। প্রেমিকের কথা অনুযায়ী ৬ জুন মেয়েটি প্রেমিকের বাড়িতে আসেন। এ সময় প্রেমিকাকে ঘরে রেখে সুফদেব কৌশলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

এরপর থেকে মেয়েটি স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই ঘরেই অবস্থান করতে থাকেন। কিন্তু মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়নি সুফদেব।

ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, এ মামলার আসামিকে গ্রেফতারে তৎপরতা চলছে। তদন্তসাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us