• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৫:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

২২ জুন ২০২৪ বিকাল ০৩:০১:৫৯

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে টানা ৮ দিন ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম চালু হয়েছে।

Ad

২১ জুন শনিবার সকাল সাড়ে ১১টায় বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এরই মধ্যে ফিরেছে বন্দরে কর্মচাঞ্চল্য। তবে স্বাভাবিক ছিল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

Ad
Ad

তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার ২২ জুন সকাল সাড়ে ১১টা থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশনের ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us