• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৭:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে ৮০ নারী পেলো ‘হার পাওয়ার প্রকল্পের’ ল্যাপটপ

২২ জুন ২০২৪ বিকাল ০৩:১৮:১৪

বড়াইগ্রামে ৮০ নারী পেলো ‘হার পাওয়ার প্রকল্পের’ ল্যাপটপ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘হার পাওয়ার প্রকল্পের’ আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে নাটোরের বড়াইগ্রামে ৮০ জন নারী একটি করে ল্যাপটপ পেয়েছেন। 

Ad

২২ জুন শনিবার উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে এসব ল্যাপটপ বিতরণ করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে তাদের মাঝে এই ল্যাপটপ বিতরণ করা হয়।

Ad
Ad

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা তথ্য ও প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার আব্দুর রহমান আনসারী উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ সময় বলেন, পুরুষদের পাশাপাশি নারীরাও সংসারে উন্নতি করতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। সে কারণেই মূলত তাদেরকে আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us