• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৭:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই

২৮ জুন ২০২৪ সকাল ১১:১২:৩৮

শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে দোকান মালিকদের প্রায়  ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Ad

২৭ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Ad
Ad

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টা এবং সাড়ে ১১টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের মিষ্টির দোকান, মুদি দোকান, ফার্মেসি, ইলেকট্রনিক্স ও প্লাস্টিক পণ্যসহ ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

এ বিষয়ে রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল বলেন, আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুরুতেই আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের গাফিলতিকে দায়ী করেন তিনি। একই সঙ্গে সরকারের কাছে ব্যবসায়ীদের ক্ষতিপূরণেরও দাবি জানান।

এ বিষয়ে শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আফতাব-ই আলম বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না। এ আগুন ঘণ্টাব্যাপী জ্বলেছিল। অনেক চেষ্টার পর আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us