• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১২:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় বজ্রপাতে কিশোর নিহত

৩০ জুন ২০২৪ সকাল ০৯:০২:০৮

কুষ্টিয়ায় বজ্রপাতে কিশোর নিহত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে কোহাজ্জেল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ ।

Ad

২৯ জুন শনিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার মালিহাদ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের রুহুল আমিনের ছেলে।

Ad
Ad

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন জানান, শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যায় কোহাজ্জেল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও জানান, নিহত কোহাজ্জেল গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। কিন্তু উত্তীর্ণ হতে পারিনি। এরপর থেকে সে পরিবারকে কৃষি কাজে সহযোগিতা করতো।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, বজ্রপাতে কোহাজ্জেল হোসেন (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে।   ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মাগরিবের নামাজের পর জানাযার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us