• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫১:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে পরীক্ষার হলে নকলের দায়ে শিক্ষার্থী বহিষ্কার

৩০ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮:৪৫

শাহরাস্তিতে পরীক্ষার হলে নকলের দায়ে শিক্ষার্থী বহিষ্কার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে আলিম পরীক্ষায় নকলের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনে শাহরাস্তি ভোলদীঘি কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

Ad

ভোলদীঘি কামিল মাদরাসার শিক্ষার্থী সাধারণ গ্রুপের মো. জাবের হোসেন সাব্বির কোরআন মাজিদ পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে সহপাঠীদের উত্তরপত্রের ছবি তুলে নিজের খাতায় লেখা অবস্থায় পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী তাকে নকল করার অপরাধে বহিষ্কার করেন।

Ad
Ad

এসময় উপস্থিত ছিলেন ভিজিল্যান্স টিমের সদস্য সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু।

এর পূর্বে সকালে সারাদেশের ন্যায় শাহরাস্তিতেও এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়। এবারের এইচএসসি পরীক্ষায় শাহরাস্তি উপজেলা থেকে ১৩২৪ জন ও আলিম পরীক্ষায় ২৪১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে এইচএসসিতে ১১ জন ও আলিম পরীক্ষায় ১২ শিক্ষার্থী প্রথম দিনেই অনুপস্থিত থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬



Follow Us