• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:২৯:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জলঢাকায় ৩৪৫ বোতল ফেনসিডিলসহ আটক ২

২ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৩৫:৩৩

জলঢাকায় ৩৪৫ বোতল ফেনসিডিলসহ আটক ২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ৩৪৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

Ad

১ জুলাই সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জলঢাকা-ডিমলা রোডের পূর্ব বালাগ্রাম সড়ক থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলো, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা নবীনগর এলাকার ফারুক হোসেনের ছেলে সোহেল রানা ওরফে মিঠু (২৭) ও একই এলাকার মোহাম্মদ হোসেন আলীর ছেলে হুমায়ুন কবির (২৫)।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, পাথর বোঝাই ট্রাকের মধ্যে অভিনব কায়দায় ফেনসিডিল বহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পূর্ব বালাগ্রামে সড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশিকালে ৩৪৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us