• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫১:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুর মেডিকেলের পরিচালকের অপসারণের দাবিতে স্বারকলিপি প্রদান

৭ জুলাই ২০২৪ বিকাল ০৫:০৩:০৩

ফরিদপুর মেডিকেলের পরিচালকের অপসারণের দাবিতে স্বারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের নাজেহালের প্রতিবাদে ও হাসপাতালের অনিয়ম-দুর্নীতি রোধ এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পরিচালকের অপসারণ দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীকে স্বারকলিপি দিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা।

Ad

৭ জুলাই রোববার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের নিকট এ স্বারকলিপি প্রদান করা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Ad
Ad

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পর্দা কেলেংকারী, স্টোর রুমে রহস্যজনক অগ্নিকাণ্ড, দুর্বল স্বাস্থ্য সেবা নিয়ে সংবাদ পরিবেশন করায় হাসপাতালে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ আরোপ করেন হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির।

শনিবার দুপুরে রাসেল’স ভাইপারের কামড়ে অসুস্থ রোগীর অবস্থার ভিডিও চিত্র ধারণ করতে গেলে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে একটি কক্ষে আটকে রেখে নাজেহাল করে ডাক্তার ও আনসাররা। পরে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় মুক্ত হন ওই সাংবাদিক।

এ ঘটনায় ফরিদপুরে কর্মরত সাংবাদিকরা জরুরি বৈঠক করে হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরের অপসারণ দাবি করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থানীয় স্বাস্থ্য খাতের ইতিবাচক সংবাদ বর্জনেরও ডাক দেন সাংবাদিকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১





Follow Us