• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১৮:৩৫ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

৯ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৪০:৫১

ফরিদপুরে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ এইচএসসি পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

৯ জুলাই মঙ্গলবার দুপুরে পরীক্ষা চলাকালীন সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির ও মাসুম বিল্লাহ ওই কেন্দ্রে অভিযান চালান।

এসময় অভিযুক্ত ৬ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিস্কৃত পরিক্ষার্থীরা মাধবপুর টেকনিক্যাল কলেজ ও সরকারী নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই পরীক্ষা কেন্দ্রে অভিযান চালাই। এ সময় পরিক্ষার্থীদের কাছ থেকে ৪টি স্মার্ট ফোন ও নকল জব্দ করা হয় এবং অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১



Follow Us