• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৯:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় বিলে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের মরদহে উদ্ধার

১৫ জুলাই ২০২৪ দুপুর ১২:৫২:০২

আশুলিয়ায় বিলে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের মরদহে উদ্ধার

আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় বিলের পানিতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর ওই বিল থেকে তজিম উদ্দিন (১৩) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ১৫ জুলাই সোমবার সকাল ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া মাইঠারটেক বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad

নিহত তজিম উদ্দিন আশুলিয়ার কোনাপাড়া রুপনগর (কুষ্টিয়া টেক) এলাকার মনির হোসের ছেলে। সে একই এলাকার আয়েশা প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল এবং বাবা-মায়ের সাথে কোনাপাড়া রুপনগর তার নানা জালাল উদ্দিনের বাড়িতে বসবাস করতো।

Ad
Ad

নিহতের নানা জালাল উদ্দিন জানান, রোববার বিকেলে দিকে মাইঠার টেক এলাকার বিলে বন্ধুদের সাথে গোসল করতে যায় তজিম। সবাই ফিরে আসলেও সে পানিতে তলিয়ে যায়। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার একপর্যায়ে জানতে পারে সে পানিতে ডুবে গেছে। খবর পেয়ে টংগী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে বিল থেকে তার মরদেহ উদ্ধার করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের এখানে ডুবুরি দল না থাকায় টংগী ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে সেখান থেকে ডুবুরি দলের সদস্যরা এসে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us