• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৬:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

১৮ জুলাই ২০২৪ দুপুর ১২:০০:৩৮

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে পুলিশি বিশেষ অভিযান পরিচালনা করে দুটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল ইসলাম জীবন (৩০) কে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

Ad

১৬ জুলাই মঙ্গলবার গ্রেফতার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Ad
Ad

পুলিশ মারফতে জানা যায়, গোপন সংবাদের সূত্র ধরে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের দিক নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার শামছুল আরেফীনের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালায়।

সোমবার রাতে উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের মৃত. এলাইছ মিয়ার পুত্র একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল ইসলাম (জীবন ৩০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

রুবেল দুটি মাদকদ্রব্য মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us