• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২২:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে দেড় লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

২৮ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:২৮:২১

ঈশ্বরদীতে দেড় লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে দেড় লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

Ad

২৮ জুলাই রোববার সকালে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় সিএনজি টার্মিনালে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ আর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় সিএনজি টার্মিনাল থেকে পাবনাগামী একটি সিএনজিতে অভিযান চালিয়ে নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের পরিমাণ ৫০ হাজার মিটার। যার বাজারমূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা। জালগুলো ঈশ্বরদী থেকে পাবনা নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি জানান, জব্দ করা কারেন্ট জাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন খানের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়। তবে এ ঘটনায় একজনকে আটক করা হয়। আটক আসামিকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়।

এ আর রহমান খান বলেন, বর্ষার পানি আসার সঙ্গে সঙ্গেই এক শ্রেণির মৎস্য শিকারিরা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে নদীতে নেমে পড়েন।

অভিযানে ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দীন, মৎস্য অধিদফতরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us