• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:২৩:২২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে যুবককে গলা কেটে হত্যা

১০ আগস্ট ২০২৪ দুপুর ১২:৫০:৫১

মেহেরপুরে যুবককে গলা কেটে হত্যা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে আলম হোসেন (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৯ আগস্ট শুক্রবার দিবাগত মধ্যরাতে গলা কেটে তাকে হত্যা করা হয়। নিহত আলম হোসেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে কে বা কারা আলম হোসেনের বাড়িতে প্রবেশ করে তার কক্ষে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তবে স্থানীয়দের ধারণা মাদক বেচা-কেনা অর্থনৈতিক লেনদেনের কারণে এমন হত্যার ঘটনা ঘটতে পারে।

বাগোয়ান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানান, আলম হোসেনের নামে দুটি মাদক মামলা রয়েছে। সে মাদক কেনা-বেচার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। আলম হোসেন বিএনপি পরিবারের সন্তান। এলাকাবাসী ও আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে অর্থনৈতিক লেনদেনের কারণে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন আলম।

মুজিবনগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫

Follow Us