• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৫:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবালয়ে দুর্বৃত্তের আগুনে পুড়ে ৮ দোকান বশীভূত

১৪ আগস্ট ২০২৪ দুপুর ০২:৫২:০৯

শিবালয়ে দুর্বৃত্তের আগুনে পুড়ে ৮ দোকান বশীভূত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ৮টি দোকান পুড়ে পুরোপুরি বশীভূত হয়ে গেছে। আগুনে এক কোটি টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

Ad

১৪ আগস্ট বুধবার ভোররাতে উপজেলার তেওতা ইউনিয়নের তেওতা বাছেট কেডেসি তিন রাস্তার মোড়ে তাসদীর আহমেদ তপু মিয়ার মার্কেটে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে তিনটার দিকে মার্কেটে আগুন দেখে এলাকাবাসী এগিয়ে আসে। আগুন নিভানোর চেষ্টা করে। এ সময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে ৮ দোকান পুরোপুরি পুড়ে বশীভূত হয়।

এতে তারেক হোসেন জয়নালের কাপড়ের দোকান, আব্দুর রাজ্জাকের হোটেল, রহমানের মুদি দোকান, আব্দুল মালেকের মুদি দোকান, মঙ্গল শীলের সেলুন, আল আমিনের মুদি দোকান, মাসুম শেখের মুদি দোকান এবং সফিকুলের ওষুধের দোকান রয়েছে পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। মার্কেটের একটি দোকানে ডিজেল ও পেট্রোল থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীদের কয়েকজন জানান, আগুন জ্বলার সময় কয়েকটি দোকানের শাটারের তালা ভাঙ্গা ছিল। এ ছাড়া পাশের একটি দোকানের ঘরের বাইরে থেকে টিন ভাঙচুরে অবস্থা দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে নয়, দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে।

মার্কেটের মালিক তাসদীর আহমেদ তপু বলেন, আমি এক বছর আগে ২০ লাখ টাকা দিয়ে মার্কেট করে দোকান ভাড়া দিয়েছিলাম। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। তারপরও কেউ শত্রুতাবশত আমার এত বড় ক্ষতি করল। আমি শেষ হয়ে গেছি।

শিবালয় থানার ওসি আব্দুর রউফ জানান, আগুনের ঘটনা শুনেছি। ভুক্তভোগী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us