• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৫৪:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে বোমা ও কাফনের কাপড় উদ্ধার

৩১ আগস্ট ২০২৪ সকাল ০৯:২১:৪৮

গাংনীতে বোমা ও কাফনের কাপড় উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে একটি বোমা ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ।

Ad

৩০ আগস্ট শুক্রবার রাত ১০টায় পৌর শহরের চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ফটক থেকে বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়। জহিরুল ইসলাম মিঠু চৌগাছা ৪নং ওয়ার্ডের হাসান সরোয়ারের ছোট ছেলে ও গাংনী বাজারের ঔষধ ব্যবসায়ী।

Ad
Ad

জহিরুল ইসলাম মিঠু জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশ করার সময় একটি সবুজ কালারের ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে গাংনী থানার এস আই কামরুজ্জামান ফোর্স নিয়ে ব্যাগের ভিতর থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে।

তিনি আরও জানান, এর আগে ২৭ আগস্ট মঙ্গলবার রাতে তার বাড়িতে বোমা হামলা করা হয়। বর্তমানে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে আছেন। দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। দুষ্কৃতিকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us