• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০৬:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাদা পাথরে ঘুরতে গিয়ে বন্ধুকে খুন

৩১ আগস্ট ২০২৪ বিকাল ০৪:৪২:৩৫

সাদা পাথরে ঘুরতে গিয়ে বন্ধুকে খুন

স্টাফ রিপোর্টার, সিলেট: কোম্পানীগঞ্জের সাদা পাথরে বেড়াতে এসে নিজের বন্ধুকে এক তরুণ খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৩০ আগস্ট শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর সংলগ্ন সীমান্তবর্তী কমলাছড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম বাপ্পি বলে জানা গেছে।

Ad

নিহত বাপ্পির বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও হত্যার ঘটনায় অভিযুক্ত বন্ধু তাজউদ্দিনের পরিচয় পাওয়া গেছে। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বলাইকান্দি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি ও তাজউদ্দিন শুক্রবার সাদা পাথর এলাকায় বেড়াতে আসেন। সেখান থেকে তারা সীমান্তবর্তী কমলা ছড়ায় যান। কমলা ছড়ায় ঘোরাঘুরির একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এ সময় তাজউদ্দিন পাথর দিয়ে বাপ্পির মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান বাপ্পি।

পরে নিজেই স্থানীয় বিজিবি ক্যাম্পে হাজির হয়ে হত্যার বিষয়টি জানান তাজ। বাপ্পি ও তাজ একসপ্তাহ ধরে হজরত শাহজালাল (র.)-এর মাজারে অবস্থান করছিলেন। শুক্রবার তারা সাদা পাথর এলাকায় ঘুরতে যান। খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান।

তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাজউদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। সাদা পাথরে ঘুরতে গিয়ে টাকা নিয়ে দুই বন্ধুর কথা কাটাকাটির জেরে পাথর দিয়ে বাপ্পির মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us