• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৭:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মাইক্রোবাস চালক নিহত

৮ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:০৩:১৮

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মাইক্রোবাস চালক নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি বাজারে সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা লেগে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।

Ad

৮ সেপ্টেম্বর রোববার ভোরের দিকে উপজেলার রাজাবাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপপরিদর্শক মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাইক্রোবাস চালকের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।

Ad
Ad

স্থানীয়রা জানান, মাঝে মধ্যেই রাজাবাড়ী বাজারে সড়কের ওপর বিভিন্ন গাড়ি পার্কিং করে রাখা হয়। এর ফলে আগেও দুর্ঘটনার কারণ হয়েছে। রবিবার ভোরের দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস রাজাবাড়ী বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মাইক্রোবাসের গাড়ির চালকের মৃত্যু হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. শাহজাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us