• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৭:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ

১২ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:৪৭:১৬

ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতে পাচারকালে ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে জব্দ করেছে বিজিবি ৬০ ব্যাটালিয়নের একটি অভিযানিক দল।

Ad

১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের খারেরা বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন ৩১টি প্লাস্টিকের বস্তায় ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

Ad
Ad

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ইলিশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৬০ ব্যাটেলিয়ন। বিজিবি ৬০ ব্যাটেলিয়ন সূত্রে জানা যায়, বুধবার দুপুরে খারেরা বিওপির একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ এই অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্তবর্তী পিলার ৩০৬৭/এম থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ প্লাস্টিক বস্তায় থাকা ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।

অভিযানের সময় জড়িত কোনো ব্যক্তি না পাওয়ায় ইলিশ মাছ পচে যাওয়ার আশঙ্কায় কাস্টমসের মাধ্যমে নিলাম করা হয়। নিলামে নয় লাখ বিরানব্বই হাজার টাকায় বিক্রি করা হয় ৬২০ কেজি ইলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us