• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীর বাহেরচর বাজারে নৌবাহিনীর অভিযান

১৯ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:০৮:০৮

রাঙ্গাবালীর বাহেরচর বাজারে নৌবাহিনীর অভিযান

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালিয়েছে নৌবাহিনী। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা সদরের বাহেরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। দুই ঘণ্টা ধরে চলে অভিযান।

Ad

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং নৌবাহিনীর রাঙ্গাবালীতে দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার মহসিন কবির মৃধার নেতৃত্বে এ অভিযান করা হয়। অভিযানকালে খুচরা বাজারে মাছের অতিরিক্ত দাম রাখা এবং পরিমাপে কম দিয়ে ভোক্তা ঠকানোর অভিযোগের সত্যতা পাওয়ায় ৮ জন মাছ ব্যবসায়ীসহ ৯ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক তাদের এ জরিমানা করা হয়।

Ad
Ad

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মধ্যস্বত্ত্বভোগীদের একটি সিন্ডিকেট জেলেদের কাছ থেকে কম টাকায় মাছ ক্রয় করে ভোক্তাদের কাছে বাড়তি দামে বিক্রি করতো। এতে ভোক্তারা বিব্রত হয়েছেন। এই সিন্ডিকেটের বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, মাংসের দোকানেও বেশি দামে মাংস বিক্রির অভিযোগ ছিল। মাছ-মাংসের দোকানে পাল্লা-বাঠখারায় ত্রুটি রয়েছে। এর মাধ্যমে ভোক্তাকে ওজনে কম দেওয়া হতো। সেসব জব্দ করা হয়েছে। সকলকে বলা হয়েছে সঠিক পরিমাপে মাছ-মাংস বিক্রি করতে। কোনো সিন্ডিকেটের মাধ্যমে ক্রয়-বিক্রয় করা যাবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us