• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩০:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অপহরণ নয় প্রেমের টানেই ঘর ছেড়েছে হিন্দু কিশোরী, আদালতে জবানবন্দি

২০ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯:২৩

অপহরণ নয় প্রেমের টানেই ঘর ছেড়েছে হিন্দু কিশোরী, আদালতে জবানবন্দি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিন্ন ধর্মাবলম্বী স্কুল শিক্ষার্থীর (১৭) সাথে প্রেমের সম্পর্কের জেরে ঘোষণা দিয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার ঘটনায় অপহরণ মামলা দায়েরের চব্বিশ ঘণ্টার মধ্যেই শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এসময় প্রেমিক আলিনুর রহমান (৩৫) কে আটক করা হয়েছে।

Ad

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে জেলার নাগেশ্বরী উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয়। ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে পুলিশ উদ্ধার কিশোরী এবং আটক যুবককে কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা খানের আদালতে হাজির করেন। ওই দিন দুপুরে আদালত কিশোরীর জবানবন্দি গ্রহণ করেন।

Ad
Ad

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান, জবানবন্দিতে ভিকটিম কিশোরী বলেন, তাকে অপহরণের বিষয়টি সত্য নয়, যুবক আলিনুরের সাথে তার দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক। এ কারণে আমার পরিবার আলি নুরকে ফাঁসানোর বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। এমনকি আলি নুরকে মেরে এলাকাছাড়া করারও পরিকল্পনা করা হয়।

এ কারণে প্রেমিককে পরিবারের লোকজনের হাত থেকে বাঁচাতে আমি তার সাথে স্বেচ্ছায় পালিয়ে যাই। আমি কুড়িগ্রাম নোটারি পাবলিক এ এফিডেভিডের মাধ্যমে ইসলাম ধর্মগ্রহণ করি এবং ইমাম সাহেবের মাধ্যমে আলিনুরের সাথে ইসলামি শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই।

অফিসার ইনচার্জ আরও জানান, যেহেতু ভিকটিমের বয়স কম সেহেতু আদালত তাকে তার পিতার জিম্মায় পাঠাতে চেয়েছেন। কিন্তু ভিকটিম পিতার জিম্মায় যেতে অস্বীকৃতি জানানোয় আদালত তাকে রাজশাহী শিশু সংশোধনাগারে প্রেরণ করে এবং প্রেমিক আলি নুরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



Follow Us