• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:২০:০৭ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪ নেতা বহিষ্কার

২৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:২৫:৩৯

রাঙ্গুনিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪ নেতা বহিষ্কার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. গাজী জসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছু সওদাগর ও পৌর যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক গাজী ফরহাদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন রাঙ্গুনিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. গাজী জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছু সওদাগর, রাঙ্গুনিয়া পৌর যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক গাজী ফরহাদ, বিএনপি সমর্থক মো. পারভেজ, সায়েদ, মো. ফয়েজ এবং মহিউদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।     

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১



Follow Us