• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে শহীদ আবরার স্মরণে ছাত্রদলের স্মরণসভা

৭ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৫২:৩১

মানিকগঞ্জে শহীদ আবরার স্মরণে ছাত্রদলের স্মরণসভা

মানিকগঞ্জ প্রতিনিধি: শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মৌন মিছিল ও স্মরণ সভা করেছে সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রদল।

Ad

৭ অক্টোবর সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই মৌন মিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

মিছিলটি কলেজের নতুন ভবনের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রণদা প্রসাদ সাহা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত স্মরণসভা করে নেতাকর্মীরা।

সভায় দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মেহেবুব চৌধুরী নিরবের সঞ্চালনায় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ আই হিরা, আবির রায়হান, এম এম মাহ্ফুজুল বারী মুগ্ধ, ছাত্রদল নেতা আলিফ রহমান অন্তু, সাবেক সদস্য তৌফিক আহাম্মেদ নির্জন, খান মাহমুদ দিপু, সুমন মোল্লা, মাজিদুল ইসলাম ইমনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর যেন আবরার ফাহাদের মতো মেধাবী শিক্ষার্থীদের প্রাণ হারাতে না হয়। ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠন যেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ না পায়, সেই জোড় দাবি জানায় নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us