• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৩:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান

৮ অক্টোবর ২০২৪ সকাল ১১:০৩:০১

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Ad

৭ অক্টোবর সোমবার বিকেলে খাগড়াছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েরর উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান করেন।

Ad
Ad

খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ২শ’ পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়েছে। 

পরে সহিংসতার ঘটনায় নিহত তিন পরিবারকে ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নিহতরা হলেন, জুনায়ন চাকমা, মো. মামুন ও রুবেল ত্রিপুরা।

এসব সহায়তা বিতরণকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর উপজেলা কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us