• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:০৫:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাভারে সেফটি ট্যাংকিতে নেমে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

১৮ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৫:১০

সাভারে সেফটি ট্যাংকিতে নেমে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে সেফটি ট্যাংকিতে নেমে সাইফুল (৪৩) ও আনিসুল (৩৬) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা এলাকার প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটি ট্যাংকে কাজে নেমে তাদের মৃত্যু হয়।

Ad

নিহতরা হলেন- রংপুর জেলার কোতোয়ালি থানার শিরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে আনিসুল (৩৬) ও ভোলার দৌলতখানপুর থানা চরপাতা ইউনিয়ন আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তারা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার। উভয়েই ভাড়া বাসায় বসবাস করে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

Ad
Ad

স্থানীয়রা জানান, সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভিতরে কাজ করতে আনিসুর নামে এক নির্মাণ শ্রমিক নামেন। এর বেশ কিছু সময় পর সেফটি ট্যাংকির ভেতরে তার কোন সাড়াশব্দ না পেয়ে সাইফুল আবার ট্যাংকের ভিতর নামে। আবার কিছু সময় পরে দুজনে কোনো সারা শব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে সাভার ফায়ার সার্ভিস এসে অজ্ঞান অবস্থায় দুইজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আনিসকে মৃত ঘোষণা করে।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিটন বলেন, সেফটি ট্যাংকি থেকে দুই নির্মাণ শ্রমিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us