• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১০:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জগন্নাথপুর উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

২০ অক্টোবর ২০২৪ দুপুর ০২:০৭:৪৮

জগন্নাথপুর উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী বৃহত্তম সংগঠন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

Ad

১৯ অক্টোবর শনিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরের কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

Ad
Ad

নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি প্রবীণ সাংবাদিক ওয়াহিদুর রহমান (বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলাদেশ সমাচার, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি এশিয়ান টিভি)। সহ-সভাপতি মীর জাহান মিজান (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া (প্রতিনিধি দৈনিক ভোরের পাতা, দৈনিক কাজিরবাজার, দৈনিক সুনামকণ্ঠ, সম্পাদক গ্রাম বাংলার খবর ও গ্রাম বাংলা টেলিভিশন), যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন (দৈনিক ভোরের ডাক ও দৈনিক জালালাবাদ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম (দৈনিক ঢাকা টাইমস), কোষাধ্যক্ষ প্রভাষক মিছলুর রহমান (দৈনিক বিজয়ের কণ্ঠ) ও মহিলা সম্পাদক কলি বেগম (দৈনিক স্বাধীন বাংলা)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- আলী জহুর (দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক পুণ্যভূমি), হেনা বেগম (দৈনিক জনতা), নিকেশ বৈদ্য (দৈনিক আমার সংবাদ ও দৈনিক সিলেটের জমিন), বাপন দত্ত (দৈনিক জবাবদিহি), সদস্য তৈয়বুর রহমান (দৈনিক সুনামগঞ্জের সময়) ও শাহ ফুজায়েল আহমদ (দৈনিক প্রথম বুলেটিন)।

এ সময় সভায় দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রেক্ষাপটে বিভিন্ন দিক পর্যালোচনা ও নির্দেশনা প্রদান করা হয়। পরিশেষে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. নয়ন রায়ের মৃত্যুতে উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us