• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৬:৪৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে মেঘনায় মাছ শিকার, ৭ জেলে আটক

২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:০১:৩০

লক্ষ্মীপুরে মেঘনায় মাছ শিকার, ৭ জেলে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে যৌথ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে ১২ দিনের ও একজনকে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

দণ্ডপ্রাপ্তরা হলেন- জহিরুল ইসলাম, সোহাগ হোসেন, রাসেল শিকদার, তারেক হোসেন, জয়নাল আবেদিন, মো. শাকিল হোসেন ও আবদুল বারেক। এর মধ্যে জহিরের বাড়ি বরিশাল ও অন্যরা রায়পুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

Ad
Ad

২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত ৭ জেলেকে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। যৌথ অভিযানের সময় জব্দকৃত ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, মাছ শিকারের সময় ৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। নদীতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এসিল্যান্ড।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us