• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪৫:৪০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

আলোচিত সেফুদার ভাই সামুদা পানিতে ডুবে মারা গেছেন

২৪ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৫৫:৩৩

আলোচিত সেফুদার ভাই সামুদা পানিতে ডুবে মারা গেছেন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: আলোচিত সেফায়েত উল্যাহ ওরফে সেফুদার বড় ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শামছুল হুদা মজুমদার (৯৮) ওরফে সামুদা নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে  মৃত্যু বরণ করেছেন। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উ. ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের মজুমদার বাড়ির রেদওয়ান হোসেন সেন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

রেদওয়ান হোসেন জানান, শামছুল হুদার পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করে। তিনি একাই বাড়িতে থাকতেন। ২২ অক্টোবর রাতে সম্ভবত তিনি নামাজের অজু করতে পুকুরের ঘাটলায় যান । সেই সময় তিনি পানিতে পড়ে যায়। ২৩ অক্টোবর বুধবার সকাল ১০টায় বাড়ির মহিলারা তার মৃতদেহ পুকুরে দেখতে পায়। এলাকাবাসী ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে।

উল্লেখ্য জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক সেফায়েত উল্যাহ ওরফে সেফুদা। তিনি বিভিন্ন সময় বিভিন্ন উক্তি করে আলোচিত ও সমালোচিত হয়েছেন। বর্তমানে তিনি অষ্টিয়ার ভিয়েনায় বসবাস করছেন। তার বড় ভাই শামছুল হুদা মজুমদার নিজেকে সেফুদার ভাই সামুদা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সামুদার বেশ কয়েকটি উক্ত উপজেলার মানুষের কাছে পরিচিতি পায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১

Follow Us