• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:১৭:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

স্টার লাইনের বাস চাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু, চালক গ্রেফতার

৩০ অক্টোবর ২০২৪ সকাল ০৮:২২:৪৩

স্টার লাইনের বাস চাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু, চালক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বাসচাপায় মা-ছেলেসহ একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

Ad

গ্রেফতার মো. আনোয়ার হোসেন (৩৬) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের মৃত মো. বসির উল্যার ছেলে।

Ad
Ad

২৯ অক্টোবর মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রেফতার আসামীকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ঘটনার ২৬ দিন পর র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।    

গত ৩ আগস্ট বেগমগঞ্জের দোকানঘর এলাকায় স্টার লাইন পরিবহনের বেপরোয়া গতির একটি বাস উল্টো পথ দিয়ে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিকশা চালক জসিম উদ্দিন, তার মা তাহেরা বেগম ও ভাবী কোহিনুর বেগম মারা যান। ঘটনার পরপরই বাসচালক গাড়ি রেখে পালিয়ে যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আরও বলেন, এ ঘটনায় নিহত সিএনজি চালকের ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে অভিযুক্ত চালকের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার দুপুরে আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪




Follow Us