• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১২:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খেলা শুরুর আগেই খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়েছে: ভিপি নুর

২ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩৯:১১

খেলা শুরুর আগেই খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়েছে: ভিপি নুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তারা খেলা হবে বলে হুংকার দিয়েছিল। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়ে গেছে। এই খেলোয়াড়রা নারায়ণগঞ্জে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার প্রতিবাদ করে আসছিলেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। আমাদের নেতাকর্মীরা ওসমান পরিবারের হুমকির মধ্যেই মাঠ পর্যায়ে কাজ করে গেছেন।

Ad

১ নভেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় গণঅধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভিপি নুর।  

Ad
Ad

তিনি বলেন, অনেকেই নানাভাবে লাঞ্ছিত হয়েছেন, ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। কারণ, পুরো প্রশাসনকে তারা দলীয়করণ করে রেখেছিল।

বিগত ১৫ বছর এবং তার আগে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন ওসমান পরিবারের দাপটে নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল। ১৫ বছরে নারায়ণগঞ্জে যা হয়েছে তা দেশের ইতিহাসে ঘৃণিত অধ্যায়। এই নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে ওসমান পরিবার কীভাবে হত্যা করেছিল তা নারায়ণগঞ্জবাসী ভালো করেই জানে। তারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করে সেভেন মার্ডারের ঘটনা ঘটিয়েছিল।

তিনি আরও বলেন, আমরা যখন ২০২২ সালের ৩০ ডিসেম্বর থেকে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা দাবি আদায়ের আন্দোলন করেছিলাম, তখন অনেকেই রাজপথে আসে নাই। গোপনে গোপনে কেউ ডিজিএফআই থেকে টাকা খেয়ে, শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করে এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার চেষ্টা করে। ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া নতুন স্বাধীন বাংলাদেশে পরিবর্তন ঘটাতে গণঅধিকার পরিষদ পুরোদমে কাজ করে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us