• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৮:৪০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা সীমান্তে মাদকসহ ২ ভারতীয় নাগরিক আটক

৩ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৪:০৪

কুমিল্লা সীমান্তে মাদকসহ ২ ভারতীয় নাগরিক আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা।

Ad

২ নভেম্বর শনিবার বিকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন শাহাপুর পোস্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল সীমান্ত পিলার ২০৮৪/৭-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থান থেকে ৪টি বিয়ার ক্যানসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী দুইজন ভারতীয় নাগরিককে আটক করে।

Ad
Ad

আটক আসামীরা হলো- মো.  রনি (২১), পিতা-মৃত. দেলোয়ার হোসেন এবং মো. দেলোয়ার হোসেন (১৮) পিতা- মৃত আয়ুব আলী। উভয়ের গ্রাম- শুভাপুর, ডাকঘর- রবিন্দ্র নগর, থানা- সোনামুড়া, জেলা- সিপাহীজ্বলা, ত্রিপুরা।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদ্বয়কে মামলা দায়েরপূর্বক কোতয়ালী মডেল থানা কুমিল্লায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us