• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৮:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সেনা সদস্যসহ ২ জন নিহত

৫ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১৬:৩৪

নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সেনা সদস্যসহ ২ জন নিহত

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোনার কলমাকান্দায় জমিতে মটরের মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এসময় একজন গুরুতর আহত হয়। ৫ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার পোগলা ইউনিয়নের বেকরিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

Ad

নিহতরা হচ্ছেন- উপজেলার পোগলা ইউনিয়নের শুনই বেকরিকান্দা এলাকার সদর আলী ফকিরের ছেলে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (৫৫), একই এলাকার তার কর্মচারী ফজু মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)। আহত ব্যক্তি ওই এলাকার আব্দুল খালেকের ছেলে জায়েদুল (৪০)।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেকরিকান্দা এলাকায় সকাল ৮টার দিকে রফিকুল ইসলামের বাড়ির পেছনের জমিতে সেচ দেয়ার বৈদ্যুতিক মেশিন মেরামতের কাজ করছিলেন তিনি। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান রফিকুল ইসলাম। পরে তার দুই কর্মচারী তাকে বাঁচাতে গেলে তারাও তারে জড়িয়ে পড়ে। এতে মারাত্মক আহত হন তারা।

স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কলমাকান্দা থানায় অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us