• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১০:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

৫ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৮:৩৮

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ৩টি মামলায় নগদ চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

Ad

৫ নভেম্বর মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Ad
Ad

এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় দোলান বাজারের ব্যবসায়ী মামা ভাগিনা স্টোরের মালিক মো. আবদুল জলিলকে দুই হাজার টাকা, রাসেল পোল্ট্রি দোকানের মালিক রাইসুল ইসলাম ও সুমন ট্রেডার্সের মালিক মো. ফজলুল হককে এক হাজার টাকা করে দুই হাজার টাকা মোট তিনটি মামলায় চার হাজার টাকা জরিমানা আদায়সহ বাজার মনিটরিং করা হয়।

এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us