• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৫:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ার ৭শ’ কৃষক পেলেন নগদ অর্থ ও সবজি বীজ

৬ নভেম্বর ২০২৪ সকাল ১০:০১:২৩

রাঙ্গুনিয়ার ৭শ’ কৃষক পেলেন নগদ অর্থ ও সবজি বীজ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থ বছরের পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজির বীজ ও অর্থ বিতরণ করা হয়েছে।

Ad

৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস।

Ad
Ad

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। বিশেষ অতিথি সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার।

এদিন একজন কৃষককে বসতবাড়িতে শাকসবজি চাষের জন্য আট ধরনের ২০ প্যাকেট সবজি বীজ দেয়া হয় এবং নগদ অর্থ সহায়তা বাবদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক হাজার টাকা করে দেয়া হয়। এভাবে উপজেলার মোট ৭০০ জন কৃষককে সহায়তা দেয়া হয়েছে।   

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us