• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৭:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রোববারের মধ্য এক মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত, শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

১২ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৪২:০৬

রোববারের মধ্য এক মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত, শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: শ্রম মন্ত্রণালয়ে বৈঠকে শ্রমিকদের বেতন বকেয়া পরিশোধের তারিখ নির্ধারণ করায় গাজীপুরের মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা।

Ad

১১ নভেম্বর সোমবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে তারা এ ঘোষণা দেন।

Ad
Ad

জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী রোববারের মধ্য শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ এবং বকেয়া নভেম্বরের ২৮ তারিখের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পর শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্রম মন্ত্রণায়ের বৈঠকের সিদ্ধান্ত জানতে পেরে শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us