• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৩:২০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে ৩ দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১২ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:১৯:৪৭

কুড়িগ্রামে ৩ দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর কাজ দ্রুত সম্পন্ন করণ, সোনাহাট স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন চালু ও স্থলবন্দরে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে সোনাহাট সেতু এলাকায় স্থলবন্দর সড়কে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এ্যাজেন্ড অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আকমল হোসেন, সাবেক ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার প্রমুখ।

মানববন্ধনে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ তিনশতাধিক এলাকাবাসী অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে স্থলবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us