• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:২৭:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ডোমারে স্ত্রীকে গলাকেটে হত্যা চেষ্টা, স্বামী আটক

১২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০১:৩৭

ডোমারে স্ত্রীকে গলাকেটে হত্যা চেষ্টা, স্বামী আটক

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শিল্পী বেগম (২৩) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক পুলিশে দিয়েছেন এলাকাবাসী। ১১ নভেম্বর সোমবার রাত ৯টার দিকে উপজেলার শিমুলতলী তেলিপাড়া থেকে তাকে আটক করা হয়।

Ad

আটক নূরনবী ইসলাম নীলফামারী সদরের টুপামারী এলাকার দক্ষিণপাড়া গ্রামের তছির উদ্দিনের ছেলে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডোমারের মাহীগঞ্জ ডাঙ্গা পাড়া এলাকার আজিজুল ইসলামের মেয়ে শিল্পী বেগমের সঙ্গে এক বছর আগে বিয়ে হয় নূরনবী ইসলামের। বিয়ের পরে তারা দুজনে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত কয়েকদিন আগে নূরনবী ইসলামের সঙ্গে শিল্পী বেগমের মনোমালিন্য হয়।

এরপর বাবার বাড়িতে চলে আসেন শিল্পী। সোমবার বিকেলে নূরনবী তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসেন। এসময় তাদের দুজনের মধ্যে আবার বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে নূরনবী ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর গলাকেটে দেন। পরে তার গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, নূরনবী তার স্ত্রীর গলাকেটে দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময়ে স্থানীয়রা তার শরীরে রক্ত দেখে শিমুলতলী বাজার এলাকায় ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us