• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩০:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাট থানায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া

১৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৫:৪২

ফকিরহাট থানায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় সচেতনতা বাড়াতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়ার আয়োজন করে।

Ad

১৬ নভেম্বর শনিবার বেলা ১১টায় থানা চত্বরে ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়ার নেতৃত্বে একটি দল এই মহড়ায় অংশগ্রহণ করেন।

Ad
Ad

যদি কোথাও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে সেটি দ্রুত কীভাবে নেভানো যায়, তার জন্য মহড়ার ব্যবস্থা করা হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কীভাবে কমানো যায় এবং এ বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়ায় বিভিন্ন পরামর্শ দেন এই কর্মকর্তা।

এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরসহ বিভিন্ন এসআই, এএসআই, পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us