• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৪:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

১৮ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৩৯:৫৯

পাবনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পাবনা প্রতিনিধি: পাবনায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক নেতা অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির পৃষ্ঠপোষকতায় ও দাতা সংস্থা এমিরেটস রেড ক্রিসেন্টের সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়।

Ad

১৮ নভেম্বর সোমবার দুপুরে আলহাজ আহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Ad
Ad

আলহাজ আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশীয় আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড কো-অর্ডিনেশন অফিসার শেখ রাশেদ মোহাম্মদ মাইল আজ জাআবী।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার, পাবনার পুলিশ সুপার মোর্তোজা আলী খান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এর আগে আলহাজ আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্ট পরিচালিত মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও এর নির্মাণকাজ পরিদর্শন করেন অতিথিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us