• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৫:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শাহজাহান ওমরের বাড়িতে ভাঙচুর

২১ নভেম্বর ২০২৪ সকাল ১০:২৭:২০

শাহজাহান ওমরের বাড়িতে ভাঙচুর

ঝালকাঠি প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তার বাসভবনের তিনটি গ্লাস ভেঙে গেছে বলে জানা যায়।

Ad

২০ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় তার নিজ বাড়ি মেহজাবিনে এ ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুইটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে পড়ে।

ওই ভবনে বসবাসকারী শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল জানান, বুধবার রাত ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। তিনটি গ্লাস ভাঙচুর করে তারা চলে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হামলার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us